• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সামাজিক সংগঠনের উদ্যোগে ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, উপকৃত তিন শতাধিক রোগী সরকারের বিশেষ উদ্যোগে ২ লাখ ২৯ হাজার কৃষকের ঋণ পরিশোধ, রাকাবের সফল বাস্তবায়ন প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল মেঘনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রাথমিক শিক্ষকদের সংগঠনের নামে গ্রুপিং থামানো জরুরি রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু গুগলে ‘চোরের দলের খেলা কবে’ লিখলেই ভেসে উঠছে আর্জেন্টিনা সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ কটিয়াদী উপজেলাকে আধুনিক মডেলে রূপ দিতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান কাঞ্চন চকলেটের লোভ দেখিয়ে শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যার চেষ্টা

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি

নিজস্ব সংবাদ দাতা / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আব্দুর রশিদ:

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সরকার ঘোষিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সচেতন নাগরিকদের উদ্যোগে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় ইটাগাছা নতুন ঈদগাহ মাঠসংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ইটাগাছার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিএমবি মসজিদসংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তারের কারণে যুবসমাজ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। দিন দিন যুবসমাজ ধ্বংস হচ্ছে। তাঁরা দ্রুত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সচেতন নাগরিক মো. আবুল কাশেম বলেন, “ইটাগাছা এলাকায় মাদকের বিস্তারে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমরা জানতে পেরেছি, অনেক মাদক কারবারি সরকারি জায়গায় বসবাস করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

সচেতন নাগরিক মেহেরুল্লাহ বলেন, “সময়মতো কার্যকর উদ্যোগ না নেওয়ায় সাধারণ মানুষ আজ মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সমাজকে রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মনে রাখবেন, মাদকের ব্যাধি থেকে আমাদের সন্তানদের রক্ষা করা আমাদের দায়িত্ব।”

স্থানীয় বিশিষ্টজন মো. হাফিজুল ইসলাম বলেন, “প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।”

ডা. এবাদুল্লাহ বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি নির্মূলে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সমাবেশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, চিকিৎসক, ইমাম, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকসহ প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন