• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ তৃতীয়বারের মতো নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সঙ্গে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ গাছ কাটায় বাধা, কুড়ালের কোপে নারী আহত আনোয়ারায় বন্যার কারণ অনুসন্ধানে দ্রুত ব্যবস্থা নেবে সরকার গজারিয়ায় ইয়াবাসহ বিল্লাল আটক, তিন মাসের কারাদণ্ড সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার লাঞ্ছিত

রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধরঞ্জয় চ্যাটার্জী, দিলীপ রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রথযাত্রা উদযাপন কমিটির বিভিন্ন নেতা।

মতবিনিময় সভায় পুলিশ সুপার রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, শোভাযাত্রার সুষ্ঠু পরিচালনা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের বিষয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতামত শোনেন। পরে তাঁদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, প্রশাসন ও আয়োজকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রথযাত্রা উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে। জেলা পুলিশও উৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন