• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সঙ্গে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ গাছ কাটায় বাধা, কুড়ালের কোপে নারী আহত আনোয়ারায় বন্যার কারণ অনুসন্ধানে দ্রুত ব্যবস্থা নেবে সরকার গজারিয়ায় ইয়াবাসহ বিল্লাল আটক, তিন মাসের কারাদণ্ড সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার লাঞ্ছিত ডিএসসিসি প্রশাসকের সাথে ঢাকা-৪ ও ৫ এমপির মতবিনিময় বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার

সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার লাঞ্ছিত

নিজস্ব সংবাদ দাতা / ২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আলমগীর কবীর হৃদয়:

পাবনার সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক, শিক্ষাবিদ এবং সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত হওয়ার ঘটনায় সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন মহলের প্রতিনিধিরা।

অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সাঁথিয়া প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে সকাল আনুমানিক ১০টার দিকে তিনি ভোটার হিসেবে ভোট প্রদান করতে প্রেসক্লাবের সামনে উপস্থিত হন। এ সময় সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক বকুল হোসেন, তার ছোট ভাই মিজানুর রহমান (ফুল), তাদের পিতা মোজাম্মেল ওরফে মোজা (পিপুলিয়া), ঠান্ডু (পিতা: সিরাজ, গ্রাম: খানমামুদপুর)সহ ৮ থেকে ১০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার খবর পেয়ে উপস্থিত সাংবাদিক ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সাধারণ সম্পাদক আখিনূর ইসলাম রেমন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাপ্তাহিক বাঁশপত্র-এর বার্তা সম্পাদক ও দৈনিক টেন স্টার বিডি টোয়েন্টিফোর-এর স্টাফ রিপোর্টার আলমগীর কবীর হৃদয়, উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক এটিএম ফজলুল করিম, বৃহত্তর বেড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সরকার আরিফ ইফতেখারসহ বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক।

বিবৃতিতে তারা বলেন, একজন বর্ষীয়ান সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ওপর প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন