• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাছ কাটায় বাধা, কুড়ালের কোপে নারী আহত আনোয়ারায় বন্যার কারণ অনুসন্ধানে দ্রুত ব্যবস্থা নেবে সরকার গজারিয়ায় ইয়াবাসহ বিল্লাল আটক, তিন মাসের কারাদণ্ড সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার লাঞ্ছিত ডিএসসিসি প্রশাসকের সাথে ঢাকা-৪ ও ৫ এমপির মতবিনিময় বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান, নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি

ডিএসসিসি প্রশাসকের সাথে ঢাকা-৪ ও ৫ এমপির মতবিনিময়

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আব্দুল আজিজ সৌখিন:

ঢাকা মহানগরীর দখলকৃত খাল ও খেলার মাঠ উদ্ধার, জলাবদ্ধতা নিরসন এবং মশক নিধনসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সাথে এক যৌথ মতবিনিময় সভা করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) নগর ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় রাজধানীর যানজট ও নাগরিক ভোগান্তি দূর করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: দখলকৃত খাল ও খেলার মাঠ দ্রুত উদ্ধার করা, জলাবদ্ধতা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার স্থায়ী উন্নয়ন, বাসা-বাড়ির ময়লার অতিরিক্ত বিল-সংক্রান্ত সমস্যার সমাধান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষা, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং ফুটপাত দখলমুক্ত করা, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর মশক নিধন কর্মসূচি জোরদার, এলাকাভিত্তিক মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়ন এবং কাজের জবাবদিহিতা নিশ্চিত করা।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, “নাগরিকদের বিদ্যমান সকল সমস্যা সমাধান এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আমরা যৌথভাবে কাজ করব।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির বিভিন্ন কর্মকর্তা এবং ঢাকা-৪ ও ৫ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন