• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাছ কাটায় বাধা, কুড়ালের কোপে নারী আহত আনোয়ারায় বন্যার কারণ অনুসন্ধানে দ্রুত ব্যবস্থা নেবে সরকার গজারিয়ায় ইয়াবাসহ বিল্লাল আটক, তিন মাসের কারাদণ্ড সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার লাঞ্ছিত ডিএসসিসি প্রশাসকের সাথে ঢাকা-৪ ও ৫ এমপির মতবিনিময় বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান, নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি

স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মোহাম্মদ সোহেল রানা:

১৩ জুলাই ২০২৬, রাজধানীর মিরপুর পল্লবীতে ভারী বৃষ্টিপাতের কারণে পানিবন্দি অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ করেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পানিবন্দি অসহায় মানুষ কাজে যেতে না পারায় তাদের মুখে খাবার তুলে দেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান বাবু, আহ্বায়ক, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল। আরও উপস্থিত ছিলেন রবিউল করিম বাবু, সদস্যসচিব, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং অসহায় দুস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান বাবু, আহ্বায়ক, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল বলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক মোহাম্মদ আমিনুল হকের উদ্যোগে তারা অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করছেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও তারা একসঙ্গে কাজ করে যাচ্ছেন।

রবিউল করিম বাবু, সদস্যসচিব, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল এক বক্তব্যে বলেন, বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারেননি। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তাই তাদের মাঝে একবেলার খাবার বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, এই উদ্যোগ ভবিষ্যতেও অসহায় দুস্থ মানুষের জন্য অব্যাহত থাকবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে পানি দ্রুত নেমে যাওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে।

অসহায় দুস্থদের মাঝে খাবার পেয়ে স্থানীয় মানুষ খুবই আনন্দিত হন। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন