• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাছ কাটায় বাধা, কুড়ালের কোপে নারী আহত আনোয়ারায় বন্যার কারণ অনুসন্ধানে দ্রুত ব্যবস্থা নেবে সরকার গজারিয়ায় ইয়াবাসহ বিল্লাল আটক, তিন মাসের কারাদণ্ড সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার লাঞ্ছিত ডিএসসিসি প্রশাসকের সাথে ঢাকা-৪ ও ৫ এমপির মতবিনিময় বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান, নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি

বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নয়ন হোসেন:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ রাজকুমার গোস্বামী (৩৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাজকুমার উপজেলার পাড়িয়া ইউনিয়নের একজন ইউপি সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার পাড়িয়া ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাজকুমার গোস্বামীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট, ১ পিস ইয়াবা এবং ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, আটকের পর আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকায় মাদকের বিস্তার রোধে বালিয়াডাঙ্গী থানা পুলিশের এ ধরনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন