• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান, নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি সরফভাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় এমপি মিলনকে যুবদলের অভিনন্দন টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ১৪ হাজার বসতঘর ও ১৯৬ কিমি সড়ক শতাধিক কোমলমতি শিক্ষার্থীর জীবনের ঝুঁকি! নওগাঁর রাতোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন এক ‘মরণফাঁদ’ ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান

নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় লোহাগাড়ায় ১০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আরমান হোসেন ফয়সাল:

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ধানের শীষের প্রার্থী জননেতা নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় এবং অ্যাডভোকেট মো. এরফানুর রহমানের সার্বিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি লোহাগাড়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ওয়ার্ড, আধুনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং চুনতি ইউনিয়নের সাতগড় পূর্বপাড়া ৭ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজ উদ্দীন আল নাজির, উপজেলা যুবদল নেতা শাহাদাত হোসেন মঞ্জুর, নুর মিনহাজ, শহিদ, চুনতি ইউনিয়ন যুবদল নেতা আবদুল হাকিম, আধুনগর ইউনিয়ন যুবদল নেতা আরফাত, চুনতি ইউনিয়ন যুবদল নেতা এহেসান, জাহেদ, মাঈন উদ্দীন, মাসুদ, আলম, শাহেদ ও এনামসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজ উদ্দীন আল নাজির বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় আমরা দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মানুষের দুঃসময়ে পাশে থাকাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন