• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ১৪ হাজার বসতঘর ও ১৯৬ কিমি সড়ক শতাধিক কোমলমতি শিক্ষার্থীর জীবনের ঝুঁকি! নওগাঁর রাতোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন এক ‘মরণফাঁদ’ ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় লোহাগাড়ায় ১০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ গজারিয়ায় এক রাতে ডাকাতি-চুরি, ১০ লাখ টাকার ক্ষতির দাবি কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত ফিরলেন ৭

নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় লোহাগাড়ায় ১০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আরমান হোসেন ফয়সাল:

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ধানের শীষের প্রার্থী জননেতা নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় এবং অ্যাডভোকেট মো. এরফানুর রহমানের সার্বিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি লোহাগাড়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ওয়ার্ড, আধুনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং চুনতি ইউনিয়নের সাতগড় পূর্বপাড়া ৭ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজ উদ্দীন আল নাজির, উপজেলা যুবদল নেতা শাহাদাত হোসেন মঞ্জুর, নুর মিনহাজ, শহিদ, চুনতি ইউনিয়ন যুবদল নেতা আবদুল হাকিম, আধুনগর ইউনিয়ন যুবদল নেতা আরফাত, চুনতি ইউনিয়ন যুবদল নেতা এহেসান, জাহেদ, মাঈন উদ্দীন, মাসুদ, আলম, শাহেদ ও এনামসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজ উদ্দীন আল নাজির বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় আমরা দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মানুষের দুঃসময়ে পাশে থাকাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন