• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

ফুলবাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ করেন মামুন বস্ত্রালয় ও অনিকা ফ্যাশন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

১০ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শনিবার দুপুর দুইটা থেকে বিকেল পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন জায়গায় অসহায় এবং গরিব মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন মামুন বস্ত্রালয় ও অনিকা ফ্যাশানের সত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন মামুন।

ফুলবাড়ী পৌর শহরের উত্তর সুজাপুর, কানাহার, রেলগূমটি, নিমতলা মোড়, ফুলবাড়ি বাজার সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কার ও মাইক্রো শ্রমিক, রিক্সা ও ভ্যান শ্রমিক, বিভিন্ন দোকান কর্মচারীসহ অসহায় এবং গরিব মানুষের মাঝে প্রায় ৫ শত প্যাকেট খাবার সামগ্রী বিতরণ করেন মামুন বস্ত্রালয় ও অনিকা ফ্যাশানের সত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন মামুন। তিনি বলেন, নোবেল করোনা ভাইরাসের এই দূর্যোগকালীন সময়ে সমাজের বিত্তবানদেরকে গরীব অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছেন। আমি প্রথম থেকে সাধ্যমত সবার পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন তার ছোট মেয়ে মাইশা হোসেন মাহি, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন-উর-রশীদ, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন