রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা ইউনিয়নের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে সরফভাটার ৯টি ওয়ার্ডের প্রায় ৫০০ পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, আলমগীর চৌধুরী, আব্দুল করিম চৌধুরী, সৈয়দ নুর, রফিকুল ইসলাম, আক্তার হোসেন, আবছার মেম্বার, ফরিদুল আবছার, দিদার আলম, জসিম উদ্দিন, খাইরুল ইসলাম, সরোয়ার উদ্দিন, সালাউদ্দিন চৌধুরী, মাওলানা ইউসুফ, মাহবুব মেম্বার, দেলোয়ার হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।