• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান, নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি সরফভাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় এমপি মিলনকে যুবদলের অভিনন্দন টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ১৪ হাজার বসতঘর ও ১৯৬ কিমি সড়ক শতাধিক কোমলমতি শিক্ষার্থীর জীবনের ঝুঁকি! নওগাঁর রাতোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন এক ‘মরণফাঁদ’ ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা

স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মোহাম্মদ সোহেল রানা:

১৩ জুলাই ২০২৬, রাজধানীর মিরপুর পল্লবীতে ভারী বৃষ্টিপাতের কারণে পানিবন্দি অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ করেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পানিবন্দি অসহায় মানুষ কাজে যেতে না পারায় তাদের মুখে খাবার তুলে দেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান বাবু, আহ্বায়ক, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল। আরও উপস্থিত ছিলেন রবিউল করিম বাবু, সদস্যসচিব, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং অসহায় দুস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান বাবু, আহ্বায়ক, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল বলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক মোহাম্মদ আমিনুল হকের উদ্যোগে তারা অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করছেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও তারা একসঙ্গে কাজ করে যাচ্ছেন।

রবিউল করিম বাবু, সদস্যসচিব, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল এক বক্তব্যে বলেন, বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারেননি। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তাই তাদের মাঝে একবেলার খাবার বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, এই উদ্যোগ ভবিষ্যতেও অসহায় দুস্থ মানুষের জন্য অব্যাহত থাকবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে পানি দ্রুত নেমে যাওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে।

অসহায় দুস্থদের মাঝে খাবার পেয়ে স্থানীয় মানুষ খুবই আনন্দিত হন। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন