রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোসাইপাড়া মসজিদ সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ হারুন, পোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর ড্রাইভার, পোমরা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য (মেম্বার) প্রার্থী ওমর ফারুকসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সড়কের নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।