• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে দল বিবেচনায় নয়, সব কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু: স্বাস্থ্যসেবায় চরম উদ্বেগ ও জনসচেতনতার অভাব নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল সেলফি পরিবহনের বাস, নিহত ১, আহত অন্তত ১৫

চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মো. আরিফুল ইসলাম:

পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর দিকনির্দেশনায় চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ছাইকোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, উপজেলার ছাইকোলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল কুদ্দুস সরকার ওরফে কুদ্দুস খলিফার ছেলে মো. জুয়েল রানা (৩১) এবং নিমাইচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর কার্যকরী সদস্য, বড়দানগর গ্রামের বাসিন্দা মৃত আজগর আলী ফকিরের ছেলে মো. জাবেদ আলী (৪৩)।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে সম্প্রতি বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ জুলাই) গভীর রাতে চাটমোহর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে দুই নেতাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জুয়েল রানা দীর্ঘদিন ধরে ছাইকোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অপরদিকে জাবেদ আলী নিমাইচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর কার্যকরী সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

চাটমোহর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের অভিযান চলমান থাকবে। আইন-শৃঙ্খলা বিনষ্টকারী কিংবা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন