• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

দল বিবেচনায় নয়, সব কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি:

দল-মত নির্বিশেষে সকল কৃষকের ক্ষুদ্র কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে সরকার বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রবিবার (১৯ জুলাই) সকালে বোদা মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষিঋণ মওকুফ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তারই অংশ হিসেবে সারা দেশের যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ছিল, তা সুদসহ মওকুফ করা হয়েছে। বিএনপি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলোর প্রতিটি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। চলতি বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কৃষকদের কথা বিবেচনা করে সার ও কীটনাশক সরবরাহ সহজ করা হচ্ছে। সেচ ব্যবস্থার সুবিধার্থে ইতোমধ্যেই দেশের বিভিন্ন খাল ও নদী খননের কার্যক্রম চলমান রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষতি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে ঘোষণা দিয়েছেন, তারই অংশ হিসেবে সারা দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এছাড়া যেসব কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে, প্রত্যেককে পাঁচটি করে গাছের চারাও দেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যেই ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য পূরণ করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমাদের সঙ্গে থাকবেন। আমি পঞ্চগড়কে বাংলাদেশের অন্যতম উন্নয়নশীল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। দেবীগঞ্জে একটি অ্যাগ্রোবেইজড (Agro-based) প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যেখানে পঞ্চগড় জেলার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কৃষকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। তাই আমরা কৃষকদের উন্নয়নে কাজ করছি।” তিনি আরও জানান, চিকিৎসাসেবার মান উন্নয়নে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চলতি বছরেই ১০০ শয্যায় উন্নীত করা হবে।

কৃষিঋণ মওকুফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে বোদা উপজেলার ৫ হাজার ৮৯৯ জন কৃষকের ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়। একই সঙ্গে কৃষকদের মধ্যে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন