• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন। সভায় দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, দিবসের প্রথম প্রহরে সকাল ৬টায় নগরীর রিকাবীবাজারস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। একই দিন সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং সিলেট সদর ও মহানগর এলাকার আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।

এ ছাড়া জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জেলার সব মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রেরিত প্রামাণ্যচিত্র জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এ দিন শিশুদের জন্য নগরীর শিশু পার্ক ও জাদুঘরে বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হবে। এছাড়া সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার ও শিশু পুনর্বাসন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন