• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রগতি এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সফলতা কামনা করেছেন।

সোমবার (২১ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যামকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া এবং দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বার্নহ্যামের নির্বাচিত হওয়া তার নেতৃত্বের প্রতি লেবার পার্টি এবং যুক্তরাজ্যের জনগণের দৃঢ় আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন।

তারেক রহমান আশা প্রকাশ করেন, অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্বশান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক সুশাসন এবং জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক নিরাপত্তাসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের আদর্শ এবং জনগণের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্কের ভিত্তিতে দুই দেশের অংশীদারিত্ব ক্রমাগত শক্তিশালী হয়েছে।

তিনি আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নিরাপত্তা, অভিবাসন ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। ভবিষ্যতেও এসব ক্ষেত্রে যৌথ উদ্যোগ আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের মধ্যে বন্ধুত্বের অন্যতম গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তারা যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশাও ব্যক্ত করেন।

একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে সহায়ক হবে।

বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যান্ডি বার্নহ্যামের সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ এবং প্রধানমন্ত্রী হিসেবে সফল দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যান্ডি বার্নহ্যাম। তাঁর দায়িত্ব গ্রহণের পর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীও শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন