• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নয়ন হোসেন:

ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্বপারপুগী গ্রামে অভিযান চালিয়ে ৩৫৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৭০০ টাকাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী গ্রামে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন পূর্বপারপুগী গ্রামের মো. কোরবান আলী (৪১), মৃত আবুল খায়েরের ছেলে এবং তার স্ত্রী মোছা. জেসমিন খাতুন (২৭)।

র‍্যাব জানায়, অভিযানের সময় কোরবান আলীর আধাপাকা বসতঘর তল্লাশি করে ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ এবং ১৩ বোতল এমকেডিলসহ মোট ৩৫৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ২৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক মজুত রেখে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ জানায়, “বাংলাদেশ আমার অহংকার”—এই মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন