• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান

নিজস্ব সংবাদ দাতা / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি। মানুষের একান্ন শতাংশ ভোট পেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। কাজেই ওই ধরনের বক্তৃতা যদি বাদ না দেন, জনগণই আপনাদের প্রত্যাখ্যান করবে।

সোমবার (২০ জুলাই) রাত ৯টার দিকে সখীপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, মানুষকে নানাভাবে টাকা-পয়সার লোভ দেখিয়ে, যেখানে ২৫ লাখ টাকা করে প্রার্থীদের নির্বাচনি খরচ করার কথা, সেখানে ৩০০ প্রার্থীকে ২২ হাজার কোটি টাকা খরচ করে আসন পেয়েছেন ৭০টির মতো। আমরা ওই হাজার কোটি টাকার মধ্যে নেই। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনগণ আমাদের ২১২টি আসনে জয়ী করেছে।

তিনি আরও বলেন, ওইসব হুমকি-ধমকি না দিয়ে আসুন, আলাপ-আলোচনা করে এই দেশকে আমরা সমৃদ্ধির পথে নিয়ে যাই। আপনারা যদি ওই ধরনের হুমকি-ধমকি দেন, তাহলে আপনারা আওয়ামী লীগের স্বরেই কথা বলছেন। ফ্যাসিবাদের ভাষায় কথা বলছেন।

এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আমরা যদি এই ষড়যন্ত্র নস্যাৎ করতে চাই, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের দোসররা ও মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দেশপ্রেমিক সরকারকে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা যদি সতর্ক না থাকেন, তাহলে রাষ্ট্র, সরকার ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। আর ক্ষতিগ্রস্ত হব আমরা।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সহসভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন