• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার সন্তান ডা. শাহনেওয়াজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন সূর্য আহমেদ মিঠুন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান সম্রাট।

সংগঠন সূত্রে জানা যায়, সংগঠনটি ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নিয়ে যাত্রা শুরু করেছে। সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. বশির আহমেদ, সহ-সভাপতি এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন মাসুম, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ মুন্সি, অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আরিফ খান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম খোকন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. মাসুদ শেখ, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক ঈশা মোহাম্মদ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আলাউদ্দিন সাজু, মহিলাবিষয়ক সম্পাদক লিজা আক্তার, সহ-মহিলাবিষয়ক সম্পাদক তানজিনা আক্তার লিপি, ক্রীড়া ও সাহিত্যবিষয়ক সম্পাদক সবুজ রয়, শিক্ষা ও পরিবেশবিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল (রাসেল খান)। সংগঠনটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ভূইয়া কাজল, পাভেল পাঠান, মো. সাইফুল ইসলাম ও সমুদ্র আহমেদ রিপন।

সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন বাবু, মো. আনোয়ার হোসেন আকাশ, মাসুদ হোসেন, সানোয়ার খান, সাদিকুল ইসলাম সাদিক, সুজন হাসান, দেলোয়ার হোসেন খোকন, রবিউল ইসলাম কিরণ, মো. শিহাব উদ্দিন, রেজাউর রহমান ও সনি রহমান।

সংগঠনের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগীর জন্য রক্তদান-সহায়তা, জরুরি রোগীসেবা যোগাযোগ এবং সর্বোপরি সুবিধাবঞ্চিত, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করা। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগকালীন সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট বলেন, “এই সংগঠন সম্পূর্ণ মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে। তরুণদের সম্পৃক্ত করে দেশব্যাপী ইতিবাচক সামাজিক উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”

মানবসেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ মানববন্ধু সংগঠন ভবিষ্যতে দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছে।

প্রতিষ্ঠাতা ও সভাপতি সূর্য আহমেদ মিঠুন বলেন, “মানবিক বাংলাদেশ গড়তে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। মানুষের কল্যাণই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”

উদ্বোধনী অনুষ্ঠান বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে খুব শিগগিরই একটি অভিজাত হোটেলে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন