• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম শিবগঞ্জে ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

দাউদকান্দি সংবাদদাতা:

কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার জব্দ এবং একজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) ভোর ১টা ৪৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করা হয়। কুমিল্লার পুলিশ সুপার ও দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চেকপোস্টে একটি নীল রঙের টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩১-৭৫১৮) তল্লাশি করে চালকের আসনের নিচে এবং গাড়ির পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাতটি বান্ডেল থেকে মোট ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডেলে ১০ হাজার পিস করে ইয়াবা ছিল। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৭ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার বাসিন্দা মো. রুবেল (২৯)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আইয়ুবের ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ইয়াবা পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন