• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম শিবগঞ্জে ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

জুমার নামাজ শেষে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।

শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে সদর মডেল থানার কল্যাণপুর জামে মসজিদ এলাকায় এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে ডিএনসির এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন