• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম শিবগঞ্জে ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

হাবিবুর রহমান হাবিব:

রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৬-এর সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী।

এছাড়াও জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী বলেন, “একটি শক্তিশালী ও গণমুখী সংগঠন গড়ে তুলতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে বিএনপির রাজনীতিকে আরও সুসংহত করতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি শৃঙ্খলা, ঐক্য ও জনসম্পৃক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

“পীরগাছা উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ব্যক্তিগত মতভেদ ভুলে দলের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণেই সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং জনগণের পাশে থেকে কাজ করার মাধ্যমে বিএনপির অবস্থান আরও সুদৃঢ় করা হবে।”

তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন