• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম শিবগঞ্জে ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শুক্রবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দীন ইফতি।

খোঁজ নিয়ে জানা যায়, আগামীকাল ২৫ জুলাই বাদ আসর ‘জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা’র আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

তবে নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এদিকে প্রশাসন অনুমতি না দিলেও মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের উপস্থিতিতেই অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখা।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দীন ইফতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রক্টরের কাছে অনুমতি চেয়ে আমরা আবেদন করেছিলাম। কিন্তু নিরাপত্তা দিতে পারবে না জানিয়ে আমাদের অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না দিলেও আগামীকাল উনি (মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম) আসবেন, আমরা প্রোগ্রাম করব।”

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “তারা আমাদের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু উনি (মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম) একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, একই সঙ্গে একটা দলের সেকেন্ড ইন কমান্ড। আমরা তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পারব না। এজন্য প্রোগ্রাম আয়োজনের অনুমতি দিইনি।”

অনুমতি ছাড়াও প্রোগ্রাম আয়োজনের বিষয়ে তিনি বলেন, “অনুমতি না দেওয়ার পরেও যদি উনারা প্রোগ্রাম আয়োজন করেন, নিরাপত্তাজনিত কোনো কিছু ঘটলে এর কোনো দায়ভার প্রশাসন নেবে না।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন