• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম শিবগঞ্জে ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

জেলা কৃষকদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় মহারাজপুর ইউনিয়নের কারবালা স্কুল অ্যান্ড কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম (তসি)। কর্মসূচিতে জেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় সাধারণ মানুষ এবং পরিবেশপ্রেমীরা অংশ নেন।

এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে উপস্থিত সবার মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি কারবালা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

সভাপতির বক্তব্যে মো. তসিকুল ইসলাম (তসি) বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ‘সবুজ বাংলাদেশ’ গড়ে তুলতে অন্তত একটি করে গাছ লাগানো প্রতিটি নাগরিকের দায়িত্ব।”

তিনি কৃষকদলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে এ উদ্যোগকে সফল করার আহ্বান জানান।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্যেই বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন