• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষ স্বেচ্ছাসেবীদের অধিকতর প্রশিক্ষণেই নির্ভুল হবে ফ্যামিলি কার্ড শুমারি নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ রাঙ্গুনিয়ায় নাতনিকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা বর্ষার জলে চলনবিলে ডিঙি নৌকার নবজাগরণ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ সাতক্ষীরা ফিংড়িতে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী:

ফরিদপুরের সদরপুর উপজেলা সদরে জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেছেন ছাত্রদলের কর্মী ও স্থানীয় যুবসমাজ। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাত প্রায় ১২টায় সদরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. তুষার মাহমুদের নেতৃত্বে উপজেলা সদরের হবু কাজির ভাটা ও টিটু মোল্যার ভাটার মধ্যবর্তী ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কারকাজ পরিচালিত হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সম্প্রতি একই স্থানে একজন নারী মোটরসাইকেল আরোহীসহ একাধিক ব্যক্তি দুর্ঘটনার শিকার হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়।

মো. তুষার মাহমুদ জানান, জনদুর্ভোগ কমানো এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে ছাত্রদলের কর্মী ও স্থানীয় যুবসমাজ সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে এ উদ্যোগ গ্রহণ করেন। নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী সংগ্রহ করে গভীর রাতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়।

তিনি আরও বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের বাসভবন এ এলাকায় হওয়ায় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নিয়মিত চলাচল এই সড়ক দিয়ে হয়ে থাকে। তাই জনস্বার্থে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কোনো সরকারি সহায়তার অপেক্ষা না করে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।

তুষার মাহমুদ বলেন, “এটি কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়; সম্পূর্ণ জনগণের কল্যাণে নেওয়া একটি সামাজিক উদ্যোগ। এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সকলের কাছে আমাদের জন্য দোয়া কামনা করছি।”

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারি সংস্কারের অপেক্ষায় না থেকে তরুণদের এমন জনকল্যাণমূলক উদ্যোগ এলাকাবাসীর দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে। তারা সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন