• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা রাণীশংকৈলে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রামগতি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা বদলগাছীতে খালে গোসলে নেমে তলিয়ে গেলেন স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদ উদ্ধার, গ্রেপ্তার ১ বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল তালায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্তের ঘোষণা

তালায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্তের ঘোষণা

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আব্দুর রশিদ:

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৬ জুলাই) সকালে পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসক ডা. শাউলি নানজিবা তন্বী ২১ জুন ২০২৬ থেকে ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে ওই চিকিৎসককে ২৪ ঘণ্টার মধ্যে অন্যত্র বদলির নির্দেশ দেন। এছাড়া দুই বছর আগে তালা হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) থেকে ৯টি এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নৈশপ্রহরী মোস্তফাকে বরখাস্তের নির্দেশ দেন।

মন্ত্রী হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশক্রমে অতি দ্রুত তালা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। বর্তমানে হাসপাতালটিতে ৪৬ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৬ জন। এছাড়া ক্লিনার ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। এসব বিষয়ে তিনি বলেন, অতি দ্রুত সব সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

তিনি আরও জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের কাজ দ্রুত শুরু হবে এবং শিগগিরই মাটি পরীক্ষার কাজ শুরু করা হবে। তিনি বলেন, হাসপাতালটিতে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার ও ট্রমা সেন্টার স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. জ্যোতির্ময়, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল সর্দার, ডা. খালিদ হাসান নয়ন, ডা. আলতাফ, ডা. মোহলেছুর রহমান, ডা. সিরাজুল ইসলাম, ডা. ইনউনুস উজ্জ্বমান খান, নার্সিং ইনচার্জ মাহমুদা খাতুন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, সৈয়দ আজমসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন