• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল! ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ চরফ্যাশনে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে সেফটি ট্যাংকি থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই পরিবহনের সময় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ নিমগাছের চারা উপহার দিয়ে পরিবেশমন্ত্রীকে বরণ করল দাগনভূঞা উপজেলা প্রশাসন স্বচ্ছতায় অনন্য দুই ইউএনও, সাশ্রয়ের অর্থ ফিরল সরকারি কোষাগারে

গুমানমর্দ্দন ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা পারভেজ মাসুদুর রহমান

নিজস্ব সংবাদ দাতা / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:

আসন্ন গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে স্থানীয়দের আলোচনায় অন্যতম নাম সাবেক ছাত্রনেতা ও গুমানমর্দ্দন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ মাসুদুর রহমান (পিএম রহমান)।

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনায় উঠে এসেছেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আসছেন।

পারভেজ মাসুদুর রহমান জানান, ছাত্রজীবন থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হন। তাঁর ভাষ্য, রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে মামলা, হামলা, জেল-জুলুমসহ নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও তিনি আদর্শ ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে কখনো সরে আসেননি।

তিনি বলেন, “রাজনীতি আমার কাছে কখনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়; বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনসেবার একটি পবিত্র দায়িত্ব। সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করাই আমার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “গুমানমর্দ্দন ইউনিয়নের প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়া নিয়ে আমি একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ পরিচালনা করব। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, কৃষি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করব। দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে একজন চেয়ারম্যান নয়, একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই।”

তিনি আরও বলেন, “গুমানমর্দ্দন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সেই লক্ষ্য বাস্তবায়নে আমি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন এবং একটি মূল্যবান ভোট কামনা করছি।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক অভিজ্ঞতা এবং নিয়মিত জনসংযোগের কারণে পারভেজ মাসুদুর রহমানকে ঘিরে নির্বাচনী আলোচনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যেও তাঁকে নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

তবে শেষ পর্যন্ত গুমানমর্দ্দন ইউনিয়নের নেতৃত্ব কার হাতে যাবে, সে সিদ্ধান্ত নেবেন ভোটাররাই। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ ও নির্বাচনী উত্তাপ বাড়ছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন