• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষ স্বেচ্ছাসেবীদের অধিকতর প্রশিক্ষণেই নির্ভুল হবে ফ্যামিলি কার্ড শুমারি নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ রাঙ্গুনিয়ায় নাতনিকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা বর্ষার জলে চলনবিলে ডিঙি নৌকার নবজাগরণ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ সাতক্ষীরা ফিংড়িতে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষ

নিজস্ব সংবাদ দাতা / ১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আব্দুর রশিদ:

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইটাগাছা পুলিশ ফাঁড়ি থেকে হাসান হোসেন মসজিদ পর্যন্ত ৩০০ মিটার আরসিসি ঢালাই রাস্তার নির্মাণকাজ আজ বিকেলে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন অবহেলিত অবস্থায় থাকা রাস্তাটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সড়কটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী থাকায় তাদের নিত্যদিনের দুর্ভোগ পোহাতে হতো। নতুন আরসিসি রাস্তাটির নির্মাণকাজ শেষ হওয়ায় সেই কষ্টের অবসান হয়েছে। এ উপলক্ষে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা মো. আবুল কাশেম বলেন, “আমাদের এলাকায় খুব সুন্দরভাবে কাজটি সম্পন্ন হয়েছে। আমরা নিজেরাই কাজের মান পর্যবেক্ষণ করেছি। পুরো সময়জুড়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে কাজ শেষ হয়েছে।”

স্থানীয় ব্যবসায়ী মো. খলিলুর রহমান বলেন, “রাস্তার কাজে কোনো ধরনের নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়নি। রড, বালি, সিমেন্ট ও পাথরের ক্ষেত্রে কোনো কমতি রাখা হয়নি। রাস্তায় কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। কাজের মান খুবই ভালো হয়েছে। আমরা এলাকাবাসী এতে অনেক খুশি।”

সাব-কন্ট্রাক্টর মো. ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, “আজ ৩০০ মিটার আরসিসি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। এখানে কোনো ধরনের দুর্নীতি হয়নি। স্থানীয়ভাবে কোনো সমস্যা, হয়রানি বা বাধার সম্মুখীন হতে হয়নি। আমরা নির্বিঘ্নে কাজ শেষ করতে পেরেছি।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন