• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা সেনবাগ থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১১ সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন নেত্রকোণায় নিজ বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অস্থায়ী রাষ্ট্রপতির শ্রদ্ধা সাইবার মামলায় সাংবাদিক শফিকের জামিন সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করার সিদ্ধান্ত জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর

নেত্রকোণায় নিজ বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সোহেল খান দূর্জয়:

নেত্রকোণা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

জানা যায়, নিহত মাহফুল মিয়া উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, শনিবার রাতে খাবার খেয়ে মাহফুল মিয়া নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে তাঁর মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরে ঢুকে মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে।

প্রাথমিকভাবে ধারণার কথা উল্লেখ করে ওসি বলেন, প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে মাহফুলের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন