• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আসন্ন নাঙ্গলমোড়া ইউনিয়ন নির্বাচনে জনআস্থার প্রতীক বখতিয়ারুল ইসলাম বাচ্ছু জুলাই গণঅভ্যুত্থান জুলাইতেই ফিকে হয়ে গেছে: নাজমুল হাসান কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা রাণীশংকৈলে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রামগতি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা বদলগাছীতে খালে গোসলে নেমে তলিয়ে গেলেন স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু

আসন্ন নাঙ্গলমোড়া ইউনিয়ন নির্বাচনে জনআস্থার প্রতীক বখতিয়ারুল ইসলাম বাচ্ছু

নিজস্ব সংবাদ দাতা / ২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:

আসন্ন নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রত্যাশী ও হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বখতিয়ারুল ইসলাম বাচ্ছুকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই বাড়ছে। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের কারণে ইউনিয়নের অনেকের কাছে তিনি জনআস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকেই তিনি রাজপথে সক্রিয় ছিলেন। প্রায় ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে মাঠে থেকে সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রেও তিনি অবদান রেখেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।
স্থানীয়দের মতে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বখতিয়ারুল ইসলাম বাচ্ছু মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হন। বিশেষ করে সাম্প্রতিক বন্যার সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ ও সহায়তা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনা এবং হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ লায়ন সালাউদ্দিন আলীর নেতৃত্বে পরিচালিত বন্যাদুর্গতদের সহায়তা কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা যায়।
এ বিষয়ে বখতিয়ারুল ইসলাম বাচ্ছু বলেন, “জনগণের কল্যাণে রাজনীতি করাই আমার লক্ষ্য। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার অঙ্গীকার। নাঙ্গলমোড়ার প্রতিটি মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের একটি মূল্যবান ভোট আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেবে। সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও উন্নয়নসমৃদ্ধ নাঙ্গলমোড়া গড়ে তোলাই আমার লক্ষ্য।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন