• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
“ত্যাগী নেতাদের মূল্যায়নে আসছে স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব” বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ সেননগর বাজারের মারধরের জেরে রক্তাক্ত চর বিনোদপুর, প্রাণ গেল কুহিনূরের নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নবাসীকে অভিনন্দন জানালেন রবিউল হক (মানিক) মেম্বার আশিয়ান সিটির নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে চিত্রনায়িকাকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী কুবিতে মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘উদ্যোক্তা মেলা’ গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগ; বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির দাবি সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ নেতার পদত্যাগ প্রাথমিক শিক্ষায় নতুন নীতিমালা ও মূল্যবোধভিত্তিক কারিকুলাম প্রণয়নের কাজ চলছে: প্রতিমন্ত্রী

নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নবাসীকে অভিনন্দন জানালেন রবিউল হক (মানিক) মেম্বার

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রবিউল হক (মানিক) মেম্বার।

তিনি বলেন, নবগঠিত ১০ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড (ইয়ারপুর পূর্ব উত্তর অংশ)-এর সম্মানিত ভোটারদের প্রতি রইল আমার সংগ্রামী সালাম ও আন্তরিক শুভেচ্ছা।

তিনি আরও বলেন, সাবেক ২ নম্বর ওয়ার্ডের আপনাদের নির্বাচিত বর্তমান সদস্য হিসেবে আমি আবারও আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। নবগঠিত ৩ নম্বর ওয়ার্ডের উন্নয়ন এবং জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমি আপনাদের দ্বারপ্রান্তে উপস্থিত হব।

রবিউল হক (মানিক) বলেন, দুইবারের নির্বাচিত সদস্য হিসেবে সামাজিক কর্মকাণ্ড, সালিস-দরবার এবং গঠনমূলক উন্নয়নে যদি আমি আপনাদের আস্থা অর্জন করে থাকি, তবে আগামীতেও আপনাদের সঙ্গে নিয়ে নবগঠিত ৩ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন