• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার “ত্যাগী নেতাদের মূল্যায়নে আসছে স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব” বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ সেননগর বাজারের মারধরের জেরে রক্তাক্ত চর বিনোদপুর, প্রাণ গেল কুহিনূরের নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নবাসীকে অভিনন্দন জানালেন রবিউল হক (মানিক) মেম্বার আশিয়ান সিটির নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে চিত্রনায়িকাকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী কুবিতে মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘উদ্যোক্তা মেলা’

গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ২২৮ বোতল ফেনসিডিল (এসকাফ) উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ী ও আইনের সঙ্গে সংঘাতযুক্ত এক শিশুকে আটক করা হয়।

র‍্যাব-৫ জানায়, সোমবার (২৭ জুলাই) ভোর ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোমস্তাপুর থানার মাধাইনগর গ্রামের মোর্শেদের বাড়ির বারান্দায় অভিযান চালায়।

অভিযানে ২২৮ বোতল ফেনসিডিল (এসকেফ), মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ৫টি সিমকার্ড জব্দ করা হয়। এ সময় মো. মিম ওবাইদুল্লাহ (৩৬) ও মো. শাকিল (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আইনের সঙ্গে সংঘাতযুক্ত এক শিশুকেও আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুইজনের বাড়ি গোমস্তাপুর উপজেলার পাঁচটেকরী গ্রামে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ ফেনসিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন