• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত টেকনাফে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার “ত্যাগী নেতাদের মূল্যায়নে আসছে স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব”

পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পুলিশ অফিস দল ১-০ গোলে পুলিশ লাইন্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মোছা. শামীম আরা হক।

খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী পুলিশ অফিস দল এবং রানার্সআপ পুলিশ লাইন্স দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য, সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজন ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন