• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার “ত্যাগী নেতাদের মূল্যায়নে আসছে স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব” বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ সেননগর বাজারের মারধরের জেরে রক্তাক্ত চর বিনোদপুর, প্রাণ গেল কুহিনূরের নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নবাসীকে অভিনন্দন জানালেন রবিউল হক (মানিক) মেম্বার আশিয়ান সিটির নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে চিত্রনায়িকাকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী কুবিতে মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘উদ্যোক্তা মেলা’

নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নবাসীকে অভিনন্দন জানালেন রবিউল হক (মানিক) মেম্বার

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রবিউল হক (মানিক) মেম্বার।

তিনি বলেন, নবগঠিত ১০ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড (ইয়ারপুর পূর্ব উত্তর অংশ)-এর সম্মানিত ভোটারদের প্রতি রইল আমার সংগ্রামী সালাম ও আন্তরিক শুভেচ্ছা।

তিনি আরও বলেন, সাবেক ২ নম্বর ওয়ার্ডের আপনাদের নির্বাচিত বর্তমান সদস্য হিসেবে আমি আবারও আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। নবগঠিত ৩ নম্বর ওয়ার্ডের উন্নয়ন এবং জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমি আপনাদের দ্বারপ্রান্তে উপস্থিত হব।

রবিউল হক (মানিক) বলেন, দুইবারের নির্বাচিত সদস্য হিসেবে সামাজিক কর্মকাণ্ড, সালিস-দরবার এবং গঠনমূলক উন্নয়নে যদি আমি আপনাদের আস্থা অর্জন করে থাকি, তবে আগামীতেও আপনাদের সঙ্গে নিয়ে নবগঠিত ৩ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন