• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড. মোশাররফের সভাপতিত্বে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী সাতক্ষীরার কালিগঞ্জে ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া হত্যার ঘটনায় ৮ জনের নামে আদালতে মামলা বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড়, প্রাণ ফিরে পেয়েছে সিংড়া নৌকা ঘাট উখিয়ায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নেত্রকোনায় এক দিনের পাহাড়ি ঢলে সড়কের ৮ কোটি টাকার ক্ষতি আশ্রয়ন প্রকল্পে জলমগ্ন, চরম ভোগান্তি মোরেলগঞ্জে ক্লিনিক সিলগালার পর এবার স্বাস্থ্য কর্মকর্তা বরখাস্ত বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ চালক আটক টেকনাফ সীমান্তজুড়ে কার উল্লাস?

উখিয়ায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নজরুল ইসলাম:

কক্সবাজারের উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা শাহজাহান চৌধুরী।

সভায় উখিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সীমান্তবর্তী উখিয়া উপজেলায় অপরাধ দমনে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উখিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ উঠে আসে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন