কক্সবাজারের উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা শাহজাহান চৌধুরী।
সভায় উখিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সীমান্তবর্তী উখিয়া উপজেলায় অপরাধ দমনে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উখিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ উঠে আসে।