• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সরকারি নির্মাণকাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান টাকা ফেরত না পেয়ে সাতক্ষীরায় বুশরা অফিসে গ্রাহকদের হামলা মিছিলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহামিছিল এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ে গ্যাসলাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিংয়ের মানববন্ধনের ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার মাদক ধ্বংস করল ৬০ বিজিবি

৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার মাদক ধ্বংস করল ৬০ বিজিবি

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সাধন সাহা জয়:

সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধ ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন প্রায় ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লাস্থ বিজিবির ১০ ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানগুলোতে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • গাঁজা: ১৭ হাজার ৩১১ কেজি
  • ইয়াবা ট্যাবলেট: ১ লাখ ৩৫ হাজার ১৮৫ পিস
  • ভারতীয় হুইস্কি: ৪০ হাজার ৯৬৪ বোতল
  • এসকাফ সিরাপ: ২৫ হাজার ২৭ বোতল
  • ফেনসিডিল: ১০ হাজার ২৯৪ বোতল
  • বিয়ার: ৯ হাজার ১৪৫ ক্যান/বোতল
  • সিগারেট: ৩০ হাজার ৫০ প্যাকেট

এ ছাড়াও বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকজাত ট্যাবলেট ও নেশাজাতীয় ইনজেকশন ধ্বংস করা হয়েছে।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সরাইল রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, “মাদকাসক্তি তরুণ প্রজন্মের মেধা, স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। এটি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ।

সীমান্ত ব্যবহার করে অসাধু চক্র যাতে দেশে মাদক প্রবেশ করাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত দেশ গড়তে সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন