• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সরকারি নির্মাণকাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান টাকা ফেরত না পেয়ে সাতক্ষীরায় বুশরা অফিসে গ্রাহকদের হামলা মিছিলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহামিছিল এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ে গ্যাসলাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিংয়ের মানববন্ধনের ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার মাদক ধ্বংস করল ৬০ বিজিবি

মাছিমনগরে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সাধন সাহা জয়:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাছিমনগর বাজার এলাকায় চাঞ্চল্যকর রশিদ মিয়ার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একই সঙ্গে নিহতের ঘর থেকে লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পাশাপাশি আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। তবে পুলিশি তৎপরতা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের আশা, খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচন করা সম্ভব হবে এবং এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন