• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
টাকা ফেরত না পেয়ে সাতক্ষীরায় বুশরা অফিসে গ্রাহকদের হামলা মিছিলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহামিছিল এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ে গ্যাসলাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিংয়ের মানববন্ধনের ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার মাদক ধ্বংস করল ৬০ বিজিবি মাছিমনগরে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, সমন্বিত উদ্যোগের ওপর জোর এমপি মান্নানের

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সাধন সাহা জয়:

নবীনগর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণকে নির্বিঘ্ন সেবা প্রদান নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিটি সমস্যার সমাধানে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। তিনি উপজেলার বিদ্যুৎ সরবরাহের বৈষম্য, তীব্র যানজট, পরিবেশ সংরক্ষণ এবং সাধারণ মানুষের জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। পাশাপাশি আইন-শৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

মুক্ত আলোচনায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন