• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, ইয়াবা-গাঁজা উদ্ধার হ্নীলায় সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধরের অভিযোগ, গুরুতর আহত নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল! ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ চরফ্যাশনে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে সেফটি ট্যাংকি থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই পরিবহনের সময় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সাধন সাহা জয়:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের বগাহানি গ্রামের নবীনগর-সলিমগঞ্জ সড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে এর শুভ উদ্বোধন করা হয়েছে।

নবীনগরের কৃতি সন্তান ও স্থানীয় সংসদ সদস্য (অভিভাবক) অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ ২৭ জুলাই ২০২৬, সোমবার ব্রিজটির উদ্বোধন করেন।

দীর্ঘদিন ধরে চলা এই ব্রিজের নির্মাণকাজ শেষ হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ এবং এই সড়কে চলাচলকারী পথচারী ও পরিবহনচালকদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে। ব্রিজটি উদ্বোধনের ফলে নবীনগর ও সলিমগঞ্জের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা আরও সুগম ও আধুনিক হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “অত্র অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে বর্তমান সরকার ও আমরা বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে এই ব্রিজটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে পেরে আমরা আনন্দিত।”

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ব্রিজটি চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন