• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার মাদক ধ্বংস করল ৬০ বিজিবি মাছিমনগরে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার সদরপুরের আটরশিতে হাতি দিয়ে চাঁদা তোলার সময় এক শিশু নিহত হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে আশীষের রাস্তা নির্মাণ; পুরো গ্রাম জলাশয়ে পরিণত সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে আন্দোলন স্থগিত টাঙ্গাইল ক্লাবে মুক্ত পাঠাগার উদ্বোধন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, সমন্বিত উদ্যোগের ওপর জোর এমপি মান্নানের রাঙ্গুনিয়ার আলোচিত মাসুদ হত্যা মামলায় শুটার ‘ধামা ইলিয়াস’ আটক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের ১০ দিন পর প্রাণ গেল সৌদি প্রবাসীর, আহত স্ত্রী

প্রবাসী কর্মী ও পরিবারের কল্যাণে সেবামূলক কার্যক্রমের প্রশংসা মন্ত্রী মির্জা ফখরুলের

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মো. আরফান আলী:

প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়সাল মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সেন্টারের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন।

সাক্ষাৎকালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতাধীন প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী সন্তানদের ভাতা, প্রবাসে আহত, অসুস্থ ও আটক কর্মীদের দেশে প্রত্যাবর্তন, চিকিৎসা ও বীমা সহায়তা, প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীদের মরদেহ দেশে আনা ও দাফন কার্যক্রমে সহযোগিতা, পরিবারকে আর্থিক অনুদান, ক্ষতিপূরণ, জীবনবীমার অর্থ, বকেয়া বেতন এবং অন্যান্য সার্ভিস বেনিফিট আদায়ে সহায়তার বিষয়গুলো তুলে ধরা হয়।

এছাড়াও বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাস্তবায়নাধীন RAISE (Reintegration of Returning Migrants) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। প্রকল্পের আওতায় বিদেশফেরত কর্মীদের নিবন্ধন, কাউন্সেলিং, দক্ষতা সনদায়ন (RPL), কারিগরি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে রেফারেল, ঋণপ্রাপ্তিতে সহায়তা, নগদ প্রণোদনা প্রদান এবং পুনঃএকত্রীকরণমূলক বিভিন্ন সেবার বিষয় তুলে ধরা হয়।

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবাসী কল্যাণ সেন্টারের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়সালের সঙ্গে স্টাফ সদস্য মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে মন্ত্রী প্রবাসী কল্যাণ সেন্টারের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন