• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জমি বিরোধে হামলা, থানায় মামলা জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা শহীদ জিয়ার প্রথম সমাধিস্থল শেরেবাংলা নগরের আদলে গড়ে তোলা হবে: মাহবুবের রহমান শামীম উখিয়ায় দুর্যোগ ঝুঁকি কমাতে সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ৩০ বোতল দেশি মদ জব্দ সদরপুরে জ্ঞানচর্চায় উৎসাহিত করতে বইপড়া উৎসব অনুষ্ঠিত গাইবান্ধায় সংবাদ সম্মেলনে বৃদ্ধকে লাঞ্ছিত ও নারীকে মারধরের অভিযোগ

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য পাঠানো হলো ৬২০ পিস আনারস!

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাধন সাহা জয়:

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় উপহারসামগ্রী হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। একটি পিকআপ ভ্যানে করে মোট ১০০টি কার্টনে ৬২০টি আনারস পাঠানো হয়েছে।

এর মধ্যে ৬০০টি আনারসের মোট ওজন ৭৪৮ কেজি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।

অনুষ্ঠানে ত্রিপুরার উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

পরবর্তীতে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছ থেকে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা এসব আনারস বুঝে নেন এবং পিকআপ ভ্যানে করে ঢাকায় নিয়ে যান।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার পাঠানো হয়েছে।

এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য সুস্বাদু আম উপহার পাঠানো হয়েছিল।

ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের আম উপহার দেওয়া হয়েছিল। তারই প্রতিদানস্বরূপ আমাদের রাজ্যের পক্ষ থেকে এই আনারস উপহার পাঠানো হলো।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন