• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য পাঠানো হলো ৬২০ পিস আনারস! চাঁদাবাজির মামলায় কারাগারে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নেত্রকোনায় সৌর বিদ্যুতের প্রসারে সমন্বিত উদ্যোগের আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন রৌমারীতে গরুর নিলামকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ধর্মপাশায় নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯ আসামির নাম বাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন গ্রিস বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে অনাস্থা, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বক্তব্য

নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মো. সাইফুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে কৃষি কর্মকর্তার (ভুয়া) পরিচয়ে প্রতারণার অভিযোগে স্থানীয় জনতা এক যুবককে আটক করে। পরে তাকে নাসিরনগর উপজেলা কৃষি অফিসে নিয়ে আসা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে কৃষকদের সার, বীজসহ বিভিন্ন কৃষিপণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ওই যুবক কৃষি কর্মকর্তা সেজে নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে গেলে তার আচরণ স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গ্রামবাসী তাকে আটক করে।

আটক যুবকের নাম মো. রাব্বি (২৪)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মেড্ডা এলাকায়।

স্থানীয়রা জানান, রাব্বি নিজেকে কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে কৃষকদের ধান, বীজ, সার ও বিভিন্ন কৃষিপণ্য দেওয়ার প্রলোভন দেখাতেন। তিনি গ্রামের সহজ-সরল নারী-পুরুষের কাছ থেকে অফিস ফি বাবদ ৩০০ টাকা এবং কৃষিযন্ত্র (মোটর) দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাসিরনগর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের এ ধরনের প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন