• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাইবান্ধায় সংবাদ সম্মেলনে বৃদ্ধকে লাঞ্ছিত ও নারীকে মারধরের অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য পাঠানো হলো ৬২০ পিস আনারস! চাঁদাবাজির মামলায় কারাগারে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নেত্রকোনায় সৌর বিদ্যুতের প্রসারে সমন্বিত উদ্যোগের আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন রৌমারীতে গরুর নিলামকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ধর্মপাশায় নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯ আসামির নাম বাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন গ্রিস বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে অনাস্থা, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মো. আজাদ আলী:

জয়পুরহাটের পাঁচবিবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. জিয়াউল ফেরদৌস রাইট (৫৩)।

বুধবার বিকেলে স্টেশন রোডস্থ অগ্রণী ব্যাংক-সংলগ্ন নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খাদেমুল বাখতিয়ার’ নামের একটি আইডি থেকে তার ছবি ব্যবহার করে ভিত্তিহীন, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ফেসবুকে প্রকাশিত পোস্টে তার বিরুদ্ধে সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারের কারণে সমাজে তার সম্মান ও সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, তিনি একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাই ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের অপপ্রচার চালাতে না পারে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন