• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

জেলা সরকারি গণগ্রন্থাগার, চাঁপাইনবাবগঞ্জের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহীতে সহকারী পরিচালক পদে বদলি হওয়ায় তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা সাজিয়া আফরিনের কর্মদক্ষতা, আন্তরিকতা এবং গ্রন্থাগারের উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে নতুন কর্মস্থলে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. জুলফিকার মতিন, জুনিয়র লাইব্রেরিয়ান মোছা. মাহফুজা খাতুন, ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুস সালেকসহ গ্রন্থাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের শেষে সাজিয়া আফরিনকে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন