• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, কারিগরি সম্ভাব্যতা ও আর্থিক দিক পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নদীবন্দর প্রতিষ্ঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বিআইডব্লিউটিএর জারি করা দপ্তর আদেশে বলা হয়েছে, দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্ধারণ, সম্ভাব্য ব্যয়, রাজস্ব আয়, যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা এবং বিদ্যমান সুবিধাসমূহ মূল্যায়নের উদ্দেশ্যে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও অপারেশন)-কে। সদস্য হিসেবে রয়েছেন পরিচালক (পরিকল্পনা), অতিরিক্ত পরিচালক (নৌপথ), অতিরিক্ত পরিচালক (অর্থ) এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঢাকা সার্কেল।

দপ্তর আদেশ অনুযায়ী, কমিটি সরেজমিনে দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর এলাকা পরিদর্শন করবে। পাশাপাশি নদীবন্দর পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর প্রস্তাব, সম্ভাব্য ব্যয়ের প্রাক্কলন, বিস্তারিত সাইট প্ল্যান, ইজারা-সংক্রান্ত তথ্য, বর্তমান ও সম্ভাব্য রাজস্ব আয় এবং যাত্রী ও পণ্য পরিবহনের সম্ভাবনা নিয়ে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করবে।

এছাড়া কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, দাউদকান্দি-বাউশিয়া নৌপথ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌযোগাযোগ কেন্দ্র। এখানে আধুনিক নদীবন্দর স্থাপিত হলে কুমিল্লা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং আশপাশের জেলার যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ হবে। একই সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কমিটির সুপারিশের ভিত্তিতে দ্রুত প্রকল্পটির কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এতে দেশের নৌপরিবহন খাতে নতুন গতি সঞ্চার হওয়ার পাশাপাশি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন