• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ

ডেস্ক রিপোর্ট / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। সভায় আগামী ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের গৃহীত নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, রথযাত্রা উপলক্ষে পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য এবং ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি গোটা আয়োজন সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, রথযাত্রা নির্ধারিত রুট ও নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। এছাড়া নামাজ ও আজানের সময় লাউডস্পিকার, মাইক ও বাদ্যযন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলাসহ রথযাত্রায় অংশগ্রহণ না করা এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
সভায় বক্তারা বলেন, রথযাত্রায় বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। উৎসবটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় কুমিল্লা মহানগর রথযাত্রা কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন