• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জমি বিরোধে হামলা, থানায় মামলা জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মো. আজাদ আলী:

জয়পুরহাটের পাঁচবিবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. জিয়াউল ফেরদৌস রাইট (৫৩)।

বুধবার বিকেলে স্টেশন রোডস্থ অগ্রণী ব্যাংক-সংলগ্ন নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খাদেমুল বাখতিয়ার’ নামের একটি আইডি থেকে তার ছবি ব্যবহার করে ভিত্তিহীন, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ফেসবুকে প্রকাশিত পোস্টে তার বিরুদ্ধে সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারের কারণে সমাজে তার সম্মান ও সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, তিনি একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাই ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের অপপ্রচার চালাতে না পারে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন