• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের

শহীদ জিয়ার প্রথম সমাধিস্থল শেরেবাংলা নগরের আদলে গড়ে তোলা হবে: মাহবুবের রহমান শামীম

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কামরুল ইসলাম:

চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের রাঙ্গুনিয়াস্থ প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া-মোনাজাত করেছেন।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি রাঙ্গুনিয়ায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান তাঁকে স্বাগত জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জিয়ানগর প্রশিক্ষণ কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় কমপ্লেক্সটির উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

সমাধিস্থলে মাহবুবের রহমান শামীম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের প্রথম সমাধিস্থলকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়ার সমাধির আদলে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ সমাধিস্থল এবং একাডেমিক কমপ্লেক্সের কাঙ্ক্ষিত উন্নয়ন করা গেলে রাঙ্গুনিয়ার ইতিহাস ও ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এ কালাম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য শওকত আলী নূর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা মোহাম্মদ আলী আব্বাস, সাতকানিয়া বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমীন, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এস এ মরাদ চৌধুরী, জাতীয়তাবাদী নাগরিক সমাজের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আজিম তালুকদার, উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য বাবুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল হক হারুন, সদস্য সচিব আলী নূর তালুকদার মনি, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহসিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে তিনি সরফভাটা এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন জায়গা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন