• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ বারহাট্টায় অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি গঠনের অভিযোগ ভাঙ্গুড়ায় অভিনব উপায়ে ভেজাল দুধ তৈরি, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা হেঁটে হেঁটে ব্যবসায়ীদের কথা শুনলেন গৃহায়ণমন্ত্রী, পরিদর্শন করলেন ভূমি অফিস উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মেঘনায় ৫৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কারাগারে মেঘনায় নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কিশোরের দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান গ্রামীণ সংঘর্ষে নিঃস্ব পরিবার, থমকে যায় উন্নয়নের চাকা প্রশাসককে সঙ্গে নিয়ে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. হোসেন শাহনেওয়াজ।

সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক শামসুল ইসলাম টুকু, প্রবীণ ক্রীড়াবিদ ইসরাইল সেন্টু, সুজনের জেলা সভাপতি ও নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, চেম্বার অব কমার্সের পরিচালক শহীদুল ইসলাম শহীদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুল ইসলাম সিদ্দিকী কাজল, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল আলম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ রায়, জেলা কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।

বক্তারা বলেন, মাছরাঙা টেলিভিশন প্রতিদিন সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, নাটক ও বৈচিত্র্যময় অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে স্থানীয় সমস্যা, উন্নয়ন এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরে মানসম্মত অনুষ্ঠান নির্মাণের আহ্বান জানান তারা।

শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন